• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক পাকাকরনের উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ণ
সড়ক পাকাকরনের উদ্বোধণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের দেড় কিলোমিটার মাটির রাস্তা পাকাকরনের উদ্বোধণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এক কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে শনিবার সকালে সড়কের উদ্বোধণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুর আলম সরদার সহ স্থানীয় সুবিধাভোগীরা।