• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব নদী দিবস উপলক্ষে তালতলীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৩:১৮ পূর্বাহ্ণ
বিশ্ব নদী দিবস উপলক্ষে তালতলীতে মানববন্ধন

“নদী একটি জীবন্ত সত্তা আসুন এর অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বরগুনার তালতলীতে বিশ্ব নদী দিবস-২০২৩ পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট ও শুভসন্ধ্যা সুরক্ষা কমিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নলবুনিয়া এলাকার নারী, পুরুষ, শিশুসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন আমাদের নদীগুলো নানানভাবে প্রভাবশালী মহল দখল করে ফেলছে, কলকারখানার বর্জ্য ফেলার কারনে নদীর পানি দূষিত হচ্ছে, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীগুলো ভাঙনের কবলে পতিত হচ্ছে। যার ফলে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সকল মানবসৃষ্ট সমস্যা থেকে পরিত্রান পেতে হলে আমাদের অবশ্যই সোচ্চার হতে হবে, আমাদের প্রতিবাদী হতে হবে।

বক্তারা আরও বলেন আমাদের এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে এই কেন্দ্রর বর্জ্য থেকে আমাদের পায়রা (বুড়িশ্বর) নদীর পানি দূষিত না হয় সে জন্য সরকারের নীতিনির্ধারকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ড. মো. কামরুজ্জামান বাচ্চু, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর (তালতলী-আমতলী) সমন্নয়ক আরিফুর রহমান, ইউপি সদস্য মো. মুনসুর আলী বাবুল, নলবুনিয়া জেলে সমিতির আহবায়ক মো. শাহজাহান শেখ, পায়রা নদী রক্ষা কমিটি’র মো. বাবুল হাওলাদার, পরিবেশ ও উন্নয়ন কর্মী মো. শাহিদুল ইসলাম মিলন, সাংবাদিক মো. সোহেল রানা, শুভসন্ধ্যা সুরক্ষা কমিটির আহবায়ক মো. জাহানগীর হাওলাদার, সদস্য লিপি আক্তারসহ স্হানীয় গ্রামবাসী।