• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ডিবির অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ছিনতাইকারী গ্রেফতার৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ণ
যশোরে ডিবির অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ছিনতাইকারী গ্রেফতার৪

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি : যশোরের এসআই শাহীনুর রহমান, এএসআই আমিরুল ইসলাম ও এএসআই কামরুল ইসলামের সমন্বয় গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২৫ সেপ্টেম্বর২৩তারিখ আনুমানিক রাত ১ টায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর সাকিনস্থ মসজিদের কবরস্থান রোডের পূর্বপার্শ্বে আসামী অনিক হাসান অনির শয়ন কক্ষ হতে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী (১) আকাশ (২৪), পিতা- তোতা মিয়া (২) অনিক (২৩), পিতা- আলতাফ হোসেন (৩) রিয়াজ (১৯), পিতা- আকরাম মোল্লা, (৪) জাহিদুল ইসলাম (১৯), পিতা- সোলেমান, সর্বসাং- শংকরপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

দেশীয় অস্ত্র-শস্ত্র ০১টা তলোয়ার, ০১টা হাসুয়া, ০২টা চাইনিজ কুড়াল, ০২টা ছুরি, ০৩টা বার্মিজ চাকু ও ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৮,০০০/= টাকা।

উল্লেখ্য যে, ০১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ২টা হত্যা, ২টা অস্ত্র, ৩টা মাদক মামলাসহ মোট ৭টা মামলা এবং ০২নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ২টা হত্যা, ২টা অস্ত্র, ২টা মাদক মামলাসহ মোট ৬টা মামলা রয়েছে।

উদ্ধার সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক দুটি মামলা রুজু হয়েছে।