• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হারাগাছ মেট্রো থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ছয়জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১৩:২৫ অপরাহ্ণ
হারাগাছ মেট্রো থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে  ছয়জনকে গ্রেফতার

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ মাদক ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে মেট্রোপলিটন প্রসিকেশন ধারায় গ্ৰেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হারাগাছ থানাধীন মহৎখা ও চারুভদ্র গ্ৰাম থেকে তাদেরকে আটক করা হয়। গ্ৰেফতারকৃতরা হলো, ভগিরত মাছহারী গ্ৰামের মৃত জুটল চন্দ্র বর্মনের ছেলে মাদকসেবী রবি চন্দ্র বর্মন (৪৮) একই গ্ৰামের বকুল চন্দ্র বর্মনের ছেলে তনয় কুমার রায় (২০) ও জুয়ার মহবৎখা বোতলা গ্ৰামের লক্ষন শীল, একই গ্ৰামের চিত্র রায়, শরৎ চন্দ্র রায় ও লিয়াকত আলী। হারাগাছ থানার উপপরিদর্শক এসআই কমল মহন্ত জানান, বুধবার হারাগাছ থানাধীন বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় চারজনকে এবং স্কুল মাঠে গাঁজা সেবন করার সময় দুইজনকে আটক করে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাময, নগদ টাকা এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। এসআই কমল মহন্ত বলেন, আটক ছয়জনকে মেট্রোপলিটন প্রসিকেশন ধারায় গ্ৰেফতার দেখিয়ে বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।