• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১৫:৪৩ অপরাহ্ণ
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, কেক কাটা, বিতরণের মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বাগেরহাট জেলা আওয়ামী লীগ,জেলা যুবলীগ,জেলা যুব মহিলালীগ, জেলা মহিলালীগ, জেলা তাঁতীলীগ,জেলা সেচ্ছাসেবক লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগসহ সকল, জেলা, উপজেলা, পৌর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে বাগেরহাট রেল রোড বাগেরহাট জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার রেল রোড বাগেরহাট জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে দলীল কার্যালয়ের সামনে কেক কাটা ও বিতরণ করা হয়।