• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভিযাত্রিকের ২৩০৫ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৪:২৬ পূর্বাহ্ণ
অভিযাত্রিকের ২৩০৫ তম সাপ্তাহিক সাহিত্য  আসর অনুষ্ঠিত

২৯ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার বিকেল পাঁচটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২৩০৫ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সুমন সোবহান।
২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিবেদিত এ আসরে স্বরচিত কবিতা, ছড়া, গল্প প্রবন্ধ পাঠ করেন বিমলেন্দু রায়, তৈয়বুর রহমান বাবু, মাহমুদ ইলাহী মণ্ডল, মতিয়ার রহমান, নাহিদা ইয়াসমিন, ফারহান শাহীল লিয়ন, তাপস মাহমুদ, মাসুদ রানা সাকিল, ময়নুল ইসলাম, মাহাতি মানসির, আব্দুল্লাহ সায়েম, মোহাম্মদ মঈন প্রমুখ। সেই সাথে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক এবং কবি শেখ ফজলল করিম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
আসরে পঠিত লেখা নিয়ে তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করেন অভিযাত্রিক সিনিয়র সহসভাপতি তৈয়বুর রহমান বাবু। উপস্থাপনা করেন সাঈদ সাহেদুল ইসলাম।