এস মিজানুল ইসলাম , বানারীপাড়া, (বরিশাল ) সংবাদদাতা।। বানারীপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিডিআর এর (অবঃ) সদস্য বীর মুক্তিযোদ্ধা
আব্দুল লতিফ সরদার (৭১) আর নেই (ইন্নালিল্লাহি—রাজিউন)।
শনিবার ৩০ সেপ্টেম্বর সকাল ৯.৩০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিন পুত্র, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন হার্ট, কিডনি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
মরহুমের নামাজে জানাজা বিকাল ৫টায় বানারীপাড়া মাহমুদিয়া আলীম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তিনি ৫নং ওয়ার্ড কাউন্সিলর এসএম আকবর এর মেঝ ভাই এবং বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক বিপ্লব সরদার এর বাবা আব্দুল লতিফ সরদার।
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছন সংসদ সদস্য মোঃ শাহে আলম, সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্রশীল, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা সহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।#