• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে শিক্ষক দিবসে র্যা লি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে শিক্ষক দিবসে র্যা লি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যা লি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারী। একইদিন টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে র্যা লি শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস সহ অন্যান্যরা। দিবসের শুরুতেই শিক্ষকদের ফুলের শুভেচ্চা জানান বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।