• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি আওয়ামী লীগের সদস্য হলেন গৌরনদীর পিন্টু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৩, ১৪:১৪ অপরাহ্ণ
ইতালি আওয়ামী লীগের সদস্য হলেন গৌরনদীর পিন্টু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ইতালি আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা বর্তমানে ইতালি প্রবাসী পিন্টু রায়।
ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (৬ অক্টোবর) রাতে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ডিজিটাল ও স্মার্ট উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে প্রবাসের মাটিতে আরো শক্তিশালী করার লক্ষ্যে ইতালি আওয়ামী লীগকে ঢেলে সাজানো হচ্ছে। সেলক্ষে গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতা পিন্টু রায়কে ইতালি আওয়ামী লীগের সদস্য নির্বাচিত করা হয়েছে।
গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর এলাকার বাসিন্দা ও সাবেক ছাত্রলীগ নেতা পিন্টু রায় জানিয়েছেন, প্রবাসের মাটিতে বাংলাদেশের উন্নয়নের নেত্রী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার পাশাপাশি দলের সাংগঠনিক ও সুশৃঙ্খল করার উদ্দেশ্যে আমার উপর অর্পিত দায়িত্ব আমি শতভাগ পালন করার জন্য প্রয়োজনে নিজেকে উৎসর্গ করে দেবো।