• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৩, ১৪:১৫ অপরাহ্ণ
গৌরনদীতে কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ কবি আবদুল মতিন হাওলাদার বিরচিত “জীবন স্মৃতি” নামক কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু কবিতা পরিষদের আয়োজনে সংগঠনের উপজেলা শাখার সভাপতি ডাঃ মনিষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উৎসবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট জিয়াউল হক, বঙ্গবন্ধু কবিতা পরিষদের কেন্দ্রীয় সদস্য কবি সিকদার রেজাউল করিম, কাব্যগ্রন্থের রচয়িতা কবি আবদুল মতিন হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ সহ অন্যান্যরা। শেষে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।