গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু শরীফকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সেন্টু শরীফ গৌরনদীর রামনগর গ্রামের সুলতান শরীফের ছেলে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এসআই দেলোয়ার হোসেন ও এএসআই জসিম মিয়া গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে ঢাকা থেকে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু শরীফকে গ্রেপ্তার করেছেন। ওসি আরও জানিয়েছেন, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর মাদারীপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালতের বিচারক সেন্টু শরীফকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। এরপর থেকে সেন্টু আত্মগোপনে ছিলো।