• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বাবুগঞ্জে ১৬১ জন কৃতী শিক্ষার্থী সংবর্ধিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৩, ১৫:০৭ অপরাহ্ণ
আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বাবুগঞ্জে ১৬১ জন কৃতী শিক্ষার্থী সংবর্ধিত হচ্ছে

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে এই প্রথমবারের মত সংবর্ধিত হতে যাচ্ছে ১ শত ৬১ জন কৃতী শিক্ষার্থী। শিক্ষা-স্বাস্থ্য-সংস্কৃতি স্লোগান নিয়ে যাত্রা শুরু করা আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।

আগামী ১৪ অক্টোবর সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাবুগঞ্জ উপজেলার দের শতাধিক কৃতী শিক্ষার্থী এ আয়োজনের মাধ্যমে সংবর্ধিত হতে যাচ্ছে।

চলতি বছরের ২৮ জুলাই প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০৮ জন ১ টি মাদ্রাসায় ১ জন ও ১ টি ক্যাডেট কলেজের ৫২ জন শিক্ষার্থীকে তাঁদের এ কৃতীত্বের জন্য আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক, শিক্ষা উপকরণ, সম্মাননা সূচক শুভেচ্ছা সনদ প্রদান করা হবে।

আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বজলুর রহমান মাষ্টারের সভাপতিত্বে আগামী ১৪ অক্টোবরে কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মোঃ আতিকুর রহমান আতিক।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, আর্থ এন্ড এনভায়ারনমেন্টাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মােঃ জিল্লুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, এক্সাইজ ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল এর পরিচালক ড. মোঃ মতিউর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুসহ শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী মোঃ আতিকুর রহমান আতিক বলেন, আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সময় বাবুগঞ্জ-মুলাদীতে আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ, চিকিৎসা সহায়তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরনের ম্যাধমে শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষিত জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

প্রধান উপদেষ্টা আতিকুর রহমান বলেন বাবুগঞ্জ-মুলাদীর আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশ সর্বদা থাকবে। তিনি আগামী ১৪ অক্টোবরের সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
###