শাহনাজ পারুল
আমার স্বপ্নগুলো তো ভয়ে লুকিয়ে
আছে পাহাড়ের অন্ধকার গুহায় !
কেউ কি উদ্ধার করে দিবে কোন দিন
সুখের বীণ বাজিয়ে?
আমি আমার স্বপ্নের শ্বেত-পালক
উড়াতে চাই !
শৈশব-কৈশোরের শান্তি স্নিগ্ধ
চঞ্চল দিনগুলোর মতো।
উড়াতে চাই যৌবনের ফাগুন রাঙ্গা
উজ্জ্বল বসন্তের মতো
জীবনের সূর্য রাঙ্গা বীরত্বের তেজস্বী
দিন গুলোকে তো বলিদান দিয়েছি
তবুও প্রৌঢ় হৃদয়ে অশ্রু সজল রুগ্ন দেহে
স্বপ্নের শিখরে পৌঁছানোর জন্য হৃদয় হীন
কঙ্কাল হয়ে বেঁচে আছি!
এখনো স্বপ্ন গুলোকে নিয়ে বাকি
জীবনটা বেঁচে থাকতে চাই !
আমার স্বপ্নেই তো আমার চিন্তাকে
প্রশমিত করে বাঁচার প্রেরণা যোগায়
নিঃসঙ্গ ঘরে যখন একা লাগে স্বপ্নগুলো
এসে আমায় ভালোবেসে দুঃখী এই মনে
সুখের পরশ বুলিয়ে যায় !
আমার স্বপ্নগুলো মুক্ত পাখির মতন
উড়ে এসে আমার পরাজিত মনকে
প্রশান্তির ছায়া দিয়ে যায়।