• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাডার বৈষম্য নিরসনে শিক্ষকদের টানা কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ণ
ক্যাডার বৈষম্য নিরসনে শিক্ষকদের টানা কর্মবিরতি

বরিশাল
ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিগুলো আদায়ে বরিশালে টানা কর্মবিরতি চলছে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে সকাল থেকে বরিশালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা স্ব স্ব কলেজে কর্মবিরতি করছেন।

এতে কলেজের পাঠদান ব্যাহত হয়েছে। সরকারি বরিশাল কলেজে অনুষ্ঠিত এই কর্মবিতরতি কর্মসূচীতে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অলকা রাণী সরকার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর লতিফা আখতার, সহকারী অধ্যাপক আব্দুস সামাদ, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, প্রভাষক সালাউদ্দিন বিশ্বাস, সঞ্জয় হালদারসহ প্রমুখ। ##