• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় ৩ কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হলো ৯৭৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ণ
বরগুনায় ৩ কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হলো ৯৭৫০ টাকা

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাট উপজেলায় একটি রাজা ইলিশ মাছ ৯ হাজার ৭শত ৫০ টাকায় পাথরঘাটা বিএফডিসি মার্কেটে বুধবার (১১ অক্টোবর) মাছটি বিক্রি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ে। মাছটি এক লক্ষ ত্রিশ হাজার টাকা মণে বিক্রি করা হয়। মাছটির ওজন ছিলো তিন কেজি। মাছ পাইকার সাইফুল ইসলাম ৯ হাজার ৭শত ৫০ টাকায় মাছটি কিনে ঢাকায় চালান করে পাঠিয়েছে।

এবিষয় বরগুনার পাথরঘাটা বিএফডিসি মাছ ঘাটের ব্যবসায়ী রফিক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জেলেদের জালে যেসব ইলিশ ধরা পড়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড়

অন্য এক জেলে বলেন এ বছর মাছের সাইজও বড় কিন্তু সাগরে লঘুচাপের আবহাওয়া খারাপ থাকার কারণে বেশি মাছ ধরতে পারিনি।

এদিকে মৎস্য অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, আগামী বছরগুলোতে মাছের পরিমাণ ও আকার আরও বাড়বে বলে মনে করেন তারা।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে বলেন, সঠিকভাবে নিষিদ্ধকালীন সময় বাস্তবায়নের ফলে ইলিশ মাছের আকার বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন সকল জেলেদের উদ্দেশ্যে আজ মধ্যে রাত (১২ অক্টোবর হতে ০২ নভেম্বর পর্যন্ত) সরকারি ঘোষিত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ,
পরিবহন, মজুদ,
বাজারজাতকরণ,ক্রয়- বিক্রয় ও বিনিময়ে সম্পূর্ণ নিষেধ করেছেন এই নিয়মগুলো যদি জেলেরা সঠিকভাবে পালন করেন তাহলে এরকম বড় বড় আকারের ইলিশ মাছের দেখা অহরহ মিলবে। আর যদি এই নিয়ম কোনো জেলে ভঙ্গ করেন এ আইন অন্যায়কারীকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভায় দন্ডে দণ্ডিত করা হবে।