নলছিটি প্রতিনিধি:
দখলদার ইসরাইলের আগ্রাসন এবং নির্বিচারে নিরপরাধ মুসলিমদের হত্যার প্রতিবাদে নলছিটিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিগন।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে জুমার নামাজ আদায় শেষে শহরের সব মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা হাইস্কুলের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে ফলপট্টি এসে শেষ হয় । মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব। ইসরায়িলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদের প্রতিহত করার আহবান জানান তারা।