রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি:
ইযরাইলের সব ধরনের আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনির নিরীহ মানুষকে নির্বিচার হত্যার প্রতিবাদে দিনাজপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ দিনাজপুর জেলা শাখার নেতাকর্মী ও সমর্থকেরা।
১৪ অক্টোবর শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ দিনাজপুর জেলার শাখার আয়োজনে এবং ছারছিনা দরবার শরিফের সহযোগীতায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহ মুহাম্মদ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় মুবাল্লেগ আলহাজ্ব আল্লামা মুহাম্মদ বশির আহাম্মেদ ।
এসময় অনুষ্ঠিত সংক্ষীপ্ত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, মুসলিমদের প্রথম কাবা আল আকসা মসজিদ দখলের জন্য ইসরাইলের সৈন্যরা বার বার সেখানে হামলা চালাচ্ছে এবং গাজায় নিরীহ মানুষকে র্নিবিচারে নিশংসভাবে হত্যা করছে,অথচ এই হত্যাকান্ড বন্ধে বিশ্বের মোড়ল জাতিসংঘের আজ পর্যন্ত কোনো ভুমিকা দেখা যায়নি । দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নারী পুরুষ শিশুসহ স্থানীয় জনগণের উপর নির্মম নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে ইহুদি ইযরাইলি সেনারা । এসময় মানববন্ধনে তারা আরো বলেন, আমরা আমাদের ধর্ম দরদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ও দেশরতœ শেখ হাসিনার কাছে ফিলিস্তিনিতে এই হত্যাজ্ঞের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহনসহ নির্মম এই হত্যাজ্ঞ বন্ধসহ নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। এছাড়াও তারা ইযরাইলী পন্য বর্জনসহ বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনি জনগনের পাশে দাঁড়ানো আহবান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাাহ দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব আসগর আলী শাহ্ , সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান ও হাফেজ মোঃ শাহ্ আলম প্রমুখ । মানববন্ধনে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাাহ দিনাজপুর জেলা শাখার নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন।