• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফেরী চালু হচ্ছে বামনা-বদনীখালী রুটে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৩, ১৪:০০ অপরাহ্ণ
ফেরী চালু হচ্ছে বামনা-বদনীখালী রুটে

স্টাফ রিপোর্টার:
বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান বরগুনা জেলার বিষখালী নদীর বামনা-বদনী খালী ফেরীর রুট পরিদর্শনের পর এই রুটে পরীক্ষামূলকভাবে ফেরী চলাচলের ঘোষণা দেন।
আজ দুপুর ১২ ঘটিকায় বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম সফর সঙ্গীসহ বরগুনা জেলার বামনা – বদনিখালী ফেরী রুট পরিদর্শনে আসেন । এ সময়
স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান । সেখানে স্থানীয় লোকজনদের সাথে কথা বলার পর ট্রলার যোগে বামনা উপজেলার ফেরী ঘাটে আসেন এ সময় তিনি স্থানীয় লোকজনদের সাথে কথা বলেন এবং কানেক্টিং সড়ক পরিদর্শন করে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে জানান, এ রুটে ফেরীর প্রয়োজনীয়তা আছে শীঘ্রই এই রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু করা হবে। এ সময় উপস্থিত ছিলেন মো: মামুন উর রশীদ নির্বাহী প্রকৌশলী পটু: ডিভিশন ( অ: দা:), বিআইডব্লিউটিসি এর পরিচালক কমার্স মোঃ আশিকুজ্জামান, পোট অফিসার মোঃ নিয়াজ মোহাম্মদ খান, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হারুন উর রশিদ, ইউ পি চেয়ারম্যান এডভোকেট চৌধুরী কামরুজ্জামান ছগির, মীর আব্দুর রব শুকুর, বামনা ও বেতাগী উপজেলার বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী গন।