• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৩, ১৩:০৫ অপরাহ্ণ
গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৩০ জন জেলেদের মাঝে ২৫ কেজি হারে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমূখ।