রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি : জাতিরজনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস ২০২৩ ইং পালন উপলক্ষে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে দিনাজপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর বুধবার সকালে
দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অস্হায়ীভাবে নির্মিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা’র নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুল হক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন । এসময় উপস্থিত ছিলেন জে:আ: লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধূরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শাহ, রায়হান কবীর সোহাগ, সেলিম আকতার চৌধূরী,দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান নোভেল । রেলিি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হকের সভাপতিতে ও দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা । এ সময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেনও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবি সোহাগ, কোতোয়ালি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, যুব ক্রীড়া সম্পাদক শাহজাহান নভেল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ আহাদ আলী, সদস্য মানিক রঞ্জন বসাক, স্বেচ্ছাসেবক লীগের খায়রুল ইসলাম, মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মমিনুল ইসলাম, ছাত্রলীগের রাজকুমার, মোঃ দেলোয়ার হোসেন দোলন, বীরগঞ্জ আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক,মহিলা নেত্রী রোকসানা গোল্ডেন, লাভলি আক্তার প্রমুখ।