• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৩, ১২:০০ অপরাহ্ণ
বানারীপাড়ায় অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।। বৃহস্পতিবার ১৯ অক্টোবর বেলা ১১টায় বেসরকারি সংস্থা রুপান্তরের উদ্যোগে উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের উপজেলা সভাপতি সন্ধ্যা রাণী সরকার। আলোচনায় অংশ নেন অতিথি এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, রুপান্তরের জেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান (বাবু), অপরাজিতা নাজমুন নাহার পলি, খাদিজা বেগম প্রমূখ।