• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারী কর্মকর্তাদের সাথে সাংসদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ
সরকারী কর্মকর্তাদের সাথে সাংসদের মতবিনিময় সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ এলাকার সার্বিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে দুই উপজেলার সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মন্ত্রী পদমর্যাদায় থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ।
বুধবার দুপুরে গৌরনদী উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আব্দুর রইচ সেরনিয়াবাত, পৌর মেয়র হারিছুর রহমান, ইউএনও আবু আবদুল্লাহ খান, শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু প্রমূখ। সভার শুরুতেই সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।