বেতাগী প্রতিনিধি
বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন ৫ নং বুড়ামজুমদার ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের স্বর্গীয় অশ্বিনী কুমার রায় এর পৌত্র বাসুদেব রায় মনোজ প্রতিষ্ঠিত “বীর মুক্তিযোদ্ধা বীরেন চন্দ্র রায় সার্বজনীন দুর্গা মন্দির” এ দ্বিতীয় শারদীয় দুর্গোৎসব উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। ধর্ম, সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ত্রয়োদশ বোর্ডের ট্রাস্টি ও অমৃত কনজুমারের ব্যবস্থাপনা পরিচালক ভানু লাল দে, ত্রয়োদশ বোর্ডের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু এবং বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু কে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন বুড়ামজুমদার ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি সৈয়দ গোলাম রব। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অমল চন্দ্র সরকার, ইউনিয়নের আওয়ামীলীগের সম্পাদক বিপ্লব কুমার হাওলাদার, অরিংদম মন্ডল, মন্দিরের পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নিতাই চন্দ্র হাওলাদার, সম্পাদক বিধান চন্দ্র মন্ডল। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বীরেন চন্দ্র রায় এবং সঞ্চলনায় ছিলেন মন্দিরটির প্রতিষ্ঠাতা বাসুদেব রায় মনোজ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্দিরের পূজা উদযাপন কমিটির সম্মানিত উপদেষ্টা সুধীর রঞ্জন রায়, সুধীর চন্দ্র বেপারী, পুলিন বিহারী রায়, অবনী চন্দ্র রায়, ইউপি সদস্য হামেদ খান ভাসানীসহ এ অঞ্চলের সুধী সমাজ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন শতাব্দী রায়, অজয় কৃষ্ণ গোমস্তা, বিকাশ চন্দ্র মন্ডল, অত্র মন্দিরের পূজা উদযাপন কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রিন্স রায়, সহ-সাধারণ সম্পাদক সুস্মিতা দত্ত, অর্থ-সম্পাদক সুজন রায়, সহ-অর্থ সম্পাদক অসীম চন্দ্র ঢাকী, দপ্তর সম্পাদক কৃপা রায়, সহ-দপ্তর সম্পাদক লিটন চন্দ্র মাঝি, রাজিব রায়, এস কে সিধু, শেফালী রানী, ঋতুপর্ণা রায়, রিংকি বাগচী, অমৃত রায়, পূজা রায় প্রমুখ।