• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এসআই সহিদুল আলম ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৩, ১৭:১২ অপরাহ্ণ
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এসআই সহিদুল আলম ।

নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কমিউনিটি পুলিশিং(সিপিও) -২০২৩ এর শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন নলছিটি থানার এসআই সহিদুল আলম।

এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর ) এক অনুষ্ঠানে তার হাতে সম্মান সূচক ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম,জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. গোলাম রসূল ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ।