এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: রবিবার ৫ নভেম্বর সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে বীনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা কৃষি মোঃ মফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ডাক্তার খোরশেদ আলম সেলিম, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড, সম্প্রসারণ কর্মকর্তা প্রনয় সিংহ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম প্রমূখ।
উপজেলার একটি পৌরসভাসহ ৮ টি ইউনিয়নে বিভিন্ন প্রকার মোট ২৮১০ কেজি বীজ এবং পরিমাণ মতো সার বিতরণ করা হয়।#