• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ২৬ কিশোরীকে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৩, ১১:২২ পূর্বাহ্ণ
বরিশালে ২৬ কিশোরীকে সেলাই মেশিন বিতরণ

বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে ২৬ জন কিশোরীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বৃহস্পতিবার সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে সেভ দ্য চিলড্রেনের আর্থিক ও কারিগরী সহযোগিতায় শিশুদের জন্য কর্মসূচির আওতায় এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিদ্যালয় থেকে ঝড়ে পড়া কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধ এবং আয় মূলক কাজের সাথে সম্পৃক্ত করণের লক্ষ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের কিশোরীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে কিশোরীদের স্থানীয় টেইলার্সের মাধ্যমে ৪ মাসের সেলাই প্রশিক্ষন প্রদান করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মোঃ আল-আমিন, হেড অফ বরিশাল, টেকনিক্যাল স্পেশালিস্ট চয়ন কুমার তালুকদার, শিশুদের জন্য কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী (সেইন্ট বাংলাদেশ) গোপাল চন্দ্র শীল ও প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ। ##