বরগুনা জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের করে করেন নেতা কর্মীরা ।
আজ বুধবার ( ১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতালেব মৃধা, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, বরগুনা জেলা যুব লীগের সভাপতি রেজাউল করিম এ্যাটমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তাঁরা বলেন যারা নির্বাচনকে বানচাল করতে চান তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হবে না, আওয়ামী লীগ সরকারের অধীনেই শান্তিপূর্ণ নির্বাচন হবে।