• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মনিরামপুরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৯ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ণ
মনিরামপুরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৯ কর্মী আটক

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি: যশোরের মনিরামপুরে জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্রশিবিরের ৯ কর্মীকে আটকের খবর পাওয়া গেছে।

শক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে পুলেরহাট -রাজগঞ্জ আঞ্চলিক সড়কের কোদলাপাড়া এলাকার কাশবন ক্যাফ এন্ড রেস্টুরেন্ট থেকে তাদের আটক করে পুলিশ।
আটকদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন- রোহিতা ইউনিয়নের আব্দুল আলীম (২৬), মাহফুজুর রহমান (২২), সিরাজুল ইসলাম (২৩), মোহাম্মদ আজম (২২) ও মমিনুর রহমান (২৫)। অবশ্য, এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, তারা সবাই জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্রশিবিরের কর্মী বলে একটি সূত্র জানিয়েছে।

কাশবন ক্যাফের ব্যবস্থাপক সাকিব হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় মনিরামপুর থানার ওসি সপরিবারে ক্যাফেতে খাবার খেতে আসেন। এর মধ্যে নয় যুবক ক্যাফের ছাদে বসে খাবার অর্ডার করেন। কিছুক্ষণ পর খেদাপাড়া ফাঁড়ির পুলিশ এসে ছাদে গিয়ে ওই যুবকদের সাথে কথা বলে। কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে মনিরামপুর থানার অফিসর ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামানকে ফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।