• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে পাবনা জেলা সমিতির সভাপতি নাঈম, সম্পাদক শামীম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ণ
রাবিতে পাবনা জেলা সমিতির সভাপতি নাঈম, সম্পাদক শামীম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির (২০২৩-২৪) সালের কার্যনির্বাহীর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো: নাঈম হাসানকে সভাপতি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো: শামীম হোসানকে সাধারণ সম্পাদক এবং মো: রাইসুল ইসলাম আকাশ, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীকে সাংগঠনিক সম্পাদক করে ৫৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) আনন্দমুখর পরিবেশে রাবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে চড়ুইভাতি আয়োজন ও পরবর্তীতে কমিটি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ইব্রাহিম হোসেন মুন, রাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত সদস্য অনলাইনে যুক্ত ছিলেন।

সদ্য সাবেক কমিটির সম্পাদক মনির রুহানির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহিম হোসেন মুন’র সহধর্মিণী আয়েশা সিদ্দিকা শিমুল, সাবেক রাবি কৃতি শিক্ষার্থী ও রাবি ছাত্রলীগ নেত্রী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির সাবেক সভাপতি জনাব মো:রকিবুল ইসলাম জয়।

দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে রাবি ছাত্রলীগের ২৬তম কমিটিতে পদপ্রাপ্ত পাবনা জেলার কৃতি শিক্ষার্থী ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ও ছাত্রলীগ নেত্রী নাশরাত আর্শিয়ানা ঐশী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদশ ছাত্রলীগ, রাবি শাখাকে পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরণ করা হয়।

বিগত কমিটির কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৮ সদস্যের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।