• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৩, ১৩:০০ অপরাহ্ণ
বানারীপাড়ায় এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা : বানারীপাড়া উপজেলা এনজিও বিষয়ক দ্বি-মাসিক সভা সোমবার সকাল ১১টায় ইউএনও অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা আজরীন তন্বী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম, কারিতাসের এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, ব্র্যাকের লিপি ঘরামী, বুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক মোঃ রহিম শিকদার, সংগ্রামের শাখা ব্যবস্থাপক আবুল হাসান, নাগরিক উদ্যোগের এসি মোঃ মহাসিন মিয়া, কোস্ট ফাউন্ডেশন শাখার ব্যবস্থাপক মোঃ আলা উদ্দিন সভায় বক্তব্য রাখেন।

সভায় এনজিও কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও কর্মপরিকল্পনা উল্লেখ করেন।