• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় পথ শিশুদের নিরাপত্তায় কাজ করবে সেভ দ্যা ফিউচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২০, ১৯:২১ অপরাহ্ণ
করোনায় পথ শিশুদের নিরাপত্তায় কাজ করবে সেভ দ্যা ফিউচার

” সেভ দ্যা ফিউচার ” চল যাই একসাথে মানবতার পথে এই স্লোগানকে সামনে রেখে বিগত পাঁচ বছর পথ শিশুদের জন্য কাজ করে যাচ্ছে।

এই সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদের সভাপতি কর্মী বন্ধু আবু শাকের তানিন।

বর্তমান করোনা ভাইরাস মোকাবিলায় পথ শিশুদের জন্য হ্যান্ড ওয়াশ এবং ম্যাস্ক এবং তাদেরকে নিরাপদে থাকার জন্য সহযোগিতা করবে সেভ দ্যা ফিউচার।