• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে আওয়ামীলীগের নৌকার পক্ষে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ণ
নলছিটিতে আওয়ামীলীগের নৌকার পক্ষে আনন্দ মিছিল

নলছিটি প্রতিনিধি: আসন্ন ৭ জানুয়ারী ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২(ঝালকাঠি -নলছিটি) আসনে নির্বাচনে বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু এমপি কে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বাধীনের পর থেকেই ঝালকাঠি-২ আসনে নৌকা প্রতীকে প্রতিবার দলীয় মনোনয়ন দেয়ায় নলছিটি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতকাকর্মীরা আনন্দ মিছিল করেছে। রবিবার বিকাল ৪টায় নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আনন্দ মিছিল বের করে। মিছিলে অংশ নেন নলছিটি উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।