আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন ঘোষনা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার যশোর জেলার ৬ টি আসনের মধ্যে ২ টি আসনে নতুন প্রার্থী উঠে এসেছে। এছাড়া বাকি ৪টি আসনে নৌকার মাঝি অপরিবর্তিত রাখা হয়েছে।
মনোনয়ন প্রাপ্তরা হলেন- যশোর৮৫ (১-শার্শা) আসনে বর্তমান এমপি আফিল উদ্দীন, যশোর-৮৬(২-ঝিকরগাছা- চৌগাছা) আসনে ডা: তৌহিদুজ্জামান, যশোর-৮৭ (৩-যশোর সদর) আসনে কাজী নাবিল আহম্মেদ, যশোর- ৮৮(৪-বাঘারপাড়া -অভয়নগর) আসনে উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হাসান বাবুল, যশোর ৮৯ (৫-মনিরামপুর) আসনে বর্তমান এমপি স্বপন ভট্রাচার্য, যশোর ৯০ (৬-কেশবপুর) আসনে জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও বর্তমান এমপি শাহিন চাকলাদার।
উল্লেখ্য,যশোরের ৬ টি আসন থেকে ৬৯ জন সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এদের ভিতরে একাধিক আওয়ামী লীগ নেতার একাধিক আসনেও মনোনয়ন পত্র ক্রয় করতে দেখা যায়।
এদিকে, দলীয় মনোনয়ন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে জেলার প্রত্যেকটি আসনে নিজ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ায় আনন্দ মিছিল করেছে প্রার্থীর কর্মী সমর্থকরা।