• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৩, ১৪:২৪ অপরাহ্ণ
আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, আনন্দ মিছিল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়ন সদস্য, আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগহ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খানের কাছ থেকে আবুল হাসানাত আবদুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এসময় বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একইদিন বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি জালাল উদ্দীন সরদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল হোসেন রাঢ়ী, সাধারণ সম্পাদক সিকদার মহসিন সেন্টু, সাংগঠনিক সম্পাদক আলিম হোসেন খান ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন আকন প্রমুখ।