• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ২০ কেজি গাঁজা ও ট্রাকসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৩, ১৩:২১ অপরাহ্ণ
গোপালগঞ্জে ২০ কেজি গাঁজা ও ট্রাকসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ রাসেল শেখ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

বুধবার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের আ: বাকী মিয়া ফিলিং স্টেশনের সামনে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৬ জানতে পারে ট্রাকে করে মাদকের একটি বড় চালান বেচাকেনা হবে। এসময় র‌্যাবের একটি দল মুকসদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের আ: বাকী মিয়া ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়।

পরে সেখানে র‌্যাবের উপস্থিত টের পেয়ে মাদক ব্যাবসায়ী রাসেল শেখ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও গাজা পরিবহনের কাজে ব্যাবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরর পর গ্রেফতারকৃত আসামীকে হস্তান্তর করা হয়েছে। #