বরিশালে কর্মরত টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের মাঝে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিমের পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় দৈনিক যুগান্তরের ব্যুরো কার্যালয়ে বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসিয়েশন (বিটিএমএ)’র সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন (এনটিভি) মন্ত্রীর পক্ষে এই পিপিই বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হুমায়ুন কবির (এটিএন বাংলা), বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলী জসিম (আরটিভি), বিধান সরকার (একাত্তর টেলিভিশন) শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), শাহিন হাসান (বাংলাভিশন), মর্তুজা জুয়েল (দিপ্তটিভি), পারভেজ রাসেল (মাইটিভি) প্রমুখ।