• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক ঝিকরগাছায়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ণ
পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক ঝিকরগাছায়।

আবু জাফর, ঝিকরগাছা যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের জিয়া বিশ্বাস (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব।

২৯ নভেম্বর বুধবার মধ্যরাতে ঝিকরগাছা উপজেলার হাজিরাবাগ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জিয়া বিশ্বাস ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের ইনায়েতুল্লাহ বিশ্বাসের ছেলে।

র‌্যাব জানায়, তারা একটি গোপন খবরের মাধ্যমে জানতে পারে যে জিয়া বিশ্বাস নামে একজন অস্ত্র ব্যবসায়ী চায়ের দোকানের আড়ালে অস্ত্র বেচা-কেনা করে। এই গোপন তথ্য শুনে র‌্যাবের একটি অভিযানিক দল উপজেলার হাজিরাবাগ গ্রামে অভিযান চালায়ে একটি রিভলবারসহ তাকে আটক করে।

র‌্যাব-৬ যশোর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন নিশ্চিত করেন যে, ঝিকরগাছা থানায় অস্ত্র ব্যবসায়ী আইনে জিয়া বিশ্বাস এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে কোর্টে সোপার্দ করা হয়েছে।