• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে প্রতিবন্ধী দিবসে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে প্রতিবন্ধী দিবসে র‌্যালি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন” শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে ৫২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। এসডিডিবি প্রকল্প কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে রবিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় কারিতাস বরিশাল অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা সম্রাট সেরাও এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত রিংকু গোমেজ।