• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে গোপালগঞ্জ জেঁকে বসেছে শীত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৩, ১৪:৪৬ অপরাহ্ণ
সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে গোপালগঞ্জ জেঁকে বসেছে শীত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে গোপালগঞ্জ জেঁকে বসেছে শীত।

আজ বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল থেকে জেলার কোথাও দেখা যায়নি সূর্যের মুখ। সেই সাথে হিমেল হওয়ার কারণে অনুভূত হতে থাকে ঠান্ডা। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি যেন শীতের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। তবে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে ছিন্নমূল মানুষেরা। গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন তারা। শীত নিবারণ করতে অনেকেই ছুটছেন পুরনো বস্ত্রের দোকানে। #