• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অসহায় মানুষের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ১৭:৫১ অপরাহ্ণ
বাকেরগঞ্জে অসহায় মানুষের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

বাকেরগঞ্জে করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ঘরমুখী কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়।

উপজেলার কর্মহীন অসহায় মানুষের বাড়ি-বাড়ি গিয়ে বিতরণ করেন মাস্ক, সাবান ও খাদ্যসামগ্রী।

ইতি মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে কয়েকশ’ কর্মহীন অসহায় মানুষের মাঝে মাস্ক, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম ও উপজেলা ত্রাণ কর্মকর্তা আসাদুজ্জামানের নিরলস প্রচেষ্টায় উপজেলার পাদ্রীশিবপুর ও পৌরসভার ২,৩,৪ ও ৬ নম্বর ওয়ার্ডের ৪০ জন কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ২ কেজি ডাল, ১ টি করে সবান ও মাস্ক তাদের হাতে তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় জানান, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বাকেরগঞ্জ বাসীকে ঘরমুখী রাখতে কর্মহীন গরিব অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে মাস্ক, সাবান ও খাবার বিতরণ করছি।

তাদের ঘর থেকে বাহিরে না আসার জন্য অনুরোধ করে আসছি।

সচেতনতা ছাড়া এ মহামারী করোনাভাইস থেকে মুক্তির কোনো উপায় নেই।

সাধারণ ছুটি চলাকালীন পর্যন্ত উপজেলার সবকটি ইউনিয়নে তালিকা করে প্রতিটি ইউনিয়নের জন্য ২শ’ জন কর্মহীন অসহায় গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।’