• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তা পারাপারের সময় দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আছিয়া বেগম (৬৫) নামের এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছে। শুক্রবার ভোর ছয়টার দিকে বরিশালের গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক সড়কের চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত দেলোয়ার মোল্লার স্ত্রী।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।