মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ ঘটনাটি ঘটেছে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বউডোবা গ্রামে।
সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ওই এলাকার জয়নাল বয়াতীর দেড় বছর বয়সী শিশু কন্যা মিথিলা খেলার ছলে বসত ঘরের সাথে থাকা পুকুরে পরে যায়।
তখন শিশুটির পরিবার তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে একপর্যায়ে পরিবার ও স্থানীয়রা শিশুটিকে পুকুরের পানিতে পরে থাকতে দেখেন এবং তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
েএসময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশু মিথিলাকে প্রাথমিক ভাবে পরিক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।