স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় গতকাল শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষ্যে “দুর্নীতির করাল গ্রাস, জাতিকে করে সর্বনাশ” এ প্রতিপাদ্য নিয়ে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ্যের প্রত্যয়ে বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জোমাদ্দার, বামনা সদর ইউপি চেয়ারম্যান এডঃ চৌধুরী কামরুজ্জামান, রামনা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জোমাদ্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ ইউনুস আলী, সাধারণ সম্পাদক ও বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জী, সদস্য ও বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার প্রভাষক মোঃ জাকির হোসাইন প্রমুখ।