• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জয়িতাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে জয়িতাদের সংবর্ধনা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে শহীদ সুকান্ত বাবু হলরুমে ইউএনও আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মৎস্য কর্মকর্তা আবুল বাসার, ওসি তদন্ত মো. মাজহারুল ইসলাম। শেষে বিভিন্ন ক্যাটাগড়িতে চারজন জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।