স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নানা আয়োজনে মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। “জয়িতার অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের এ অনুষ্ঠানের আয়োজন করে।
“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষের সমতা” এই প্রতিপাদ্যে আজ শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে জেলা পর্যায়ের ৫ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৫ জন সফল জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অসামান্য অবদান রয়েছে। তার কারনেই আজ নারীরা শিক্ষা-দীক্ষায়, কাজ-কর্মে এগিয়ে গিয়েছে। পুরুষের পাশাপাশি সমান অধিকার পাচ্ছেন। এতে দেশ ও জাতি এগিয়ে যাচ্ছে। #