• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানবাধিকার দিবসে গৌরনদীতে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ণ
মানবাধিকার দিবসে গৌরনদীতে র‌্যালী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মানবাধিকার ইউনিটি গৌরনদী উপজেলা শাখার আয়োজনে রোববার বেলা বারটায় উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা হলরুমে সহকারী কমিশনার (ভূমি) সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। মানবাধিকার ইউনিটির উপজেলা সভাপতি আব্দুস সালেক মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, ওসি তদস্ত মোঃ মাজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা আবুল বাসার, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মনিষ চন্দ্র বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ সহ অন্যান্যরা।