• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নানা কর্মসূচির মধ্যে দিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ জন্মদিন পালিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৩, ১২:৩৪ অপরাহ্ণ
নানা কর্মসূচির মধ্যে দিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ জন্মদিন পালিত।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তির রূপকার আবুল হাসানাত আব্দুল্লাহর ৭৪ তম জন্মদিন নানা কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়েছে।

সকাল ১১ টায় উপজেলার খুন্না বাজারে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সরল প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার মোঃ ইসমাইল হোসেন।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড়জালিয়া নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, সহ-সভাপতি কাজী শাহনেওয়াজ জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ হাওলাদার, যুবলীগ নেতা মোঃ সোহেল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে আবুল হাসান আব্দুল্লাহ দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত।

এরপর আবুল হাসানাত আব্দুল্লাহ জন্মদিনের কেটে সভা সমাপ্ত করা হয়।

জন্মদিনের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার তার বক্তব্যে বলেন ১৯৭৫ সালে ১৫ই আগস্ট আবুল হাসান আব্দুল্লাহর ছেলে সুকান্ত বাবুসহ তার পরিবারের সাতজনকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করার পরেও যিনি দক্ষিণ অঞ্চলের আওয়ামী লীগকে সুসংগঠিত করে রেখেছেন তিনি হলেন আওয়ামী লীগের একমাত্র অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ।