স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এবছর জেলার ১ লাখ ৮৬ হাজার ১৩২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন অফিস।
আজ সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন অফিসের হল রুমে অনুষ্ঠিত এ সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান। এসময় মেডিকেল অফিসার ডা: এস এম সাকিবুর রহমানসহ গোপালগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ ক্যাম্পেইনে জেলার পাঁচ উপজেলায় ৭টি স্থায়ী, ১ হাজার ৭০৯ টি অস্থায়ী কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবী ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ৭০৭ জন শিশুকে ১ লক্ষ নীল রং এর ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৬০ হাজার ৪২৫ জন শিশুকে ২ লক্ষ লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। #