• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের শার্শায় নবাগত ইউএনও’র যোগদান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ণ
যশোরের শার্শায় নবাগত ইউএনও’র যোগদান।

আবু জাফর, ঝিকরগাছা, যশোর প্রতিনিধি:
যশোরের শার্শায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশী যোগদান করেছেন।

সোমবার সন্ধার দিকে তিনি যোগদান করেন।এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের বদলী জনিত কারণে পদটি শূন্য হয়।

এ সময় নবাগত ইউএনও’কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম।

পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ ও কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এ অফিসারকে।

নয়ন কুমার রাজবংশী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ইউএনও পদে কর্মরত ছিলেন।