• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সংসদ নির্বাচনে সাংবাদিক শওকত মাহমুদ ভোটে, সাংবাদিক তরিকত কোর্টে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ণ
কুমিল্লা সংসদ নির্বাচনে সাংবাদিক শওকত মাহমুদ ভোটে, সাংবাদিক তরিকত কোর্টে

আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আইনী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সাংবাদিক তরিকত পক্ষান্তরে বিএনপিপন্থী সাংবাদিক শওকত মাহমুদ ভোটের মাঠে বিচরণ করছেন। সাংবাদিক তরিকত এবার অনাকাঙ্ক্ষিত কোন কারণে আইনী যুদ্ধে হেরে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পেলেও আগামীতে কুমিল্লা ৫ আসনে এই দুই বাঘা সাংবাদিক এর মাঝে তুমুল লড়াই হবে ভোটের রাজনীতিতে, এই দুই ম্যাজিকেল সাংবাদিকের হাতে থাকতে পারে বুড়িচং-বিপাড়ার আগামীর রাজনীতি, এমন মত পোষণ করেন বিশ্লেষক মহল সহ সচেতন মহল। উল্লেখ্য এই দুই সাংবাদিকই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করেন।